"আলুর সাথে পোস্ত, সুখের কতো রোস্ত"
আজ আমার এই স্বাদে আহ্লাদ-এর শেষ দিন তাই আজ ঠিক করলাম সকল বাঙালির প্রিয় সবজি আলু দিয়ে কিছু পদ বানানো যাক। আলুর সঙ্গে বাঙালির যে সম্পর্ক, সেটা শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নয়, হৃদয়েরও গভীরে গাঁথা। ভাতের প্লেটে আলুর ঝোল হোক বা রুটির পাশে আলুভাজা প্রতিটি কামড় যেন আপন মানুষের স্নেহের মতো। শৈশবের স্কুল টিফিন থেকে শুরু করে উৎসবের দিনে লুচি-আলুর দম, সবখানেই আলু আমাদের অবিচ্ছেদ্য সঙ্গী। কোনো দিন হঠাৎ অতিথি এলে আলুর পদ দিয়েই ঘরে উষ্ণ অভ্যর্থনা জানায় প্রত্যেকটা ঘরের বাঙালিরা।আলুর গন্ধে মাখা দুপুরের রান্নাঘর যেন বাড়ির শান্তি আর ভালোবাসার প্রতীক।এমনকি দুঃসময়েও আলু বাঙালিকে ভরসা দিয়েছে, তাই আলু মানেই নিরাপত্তা আর স্নেহের আশ্রয়।বাঙালির জীবনের প্রতিটি স্মৃতিতে কোথাও না কোথাও আলু তার নীরব অথচ অমূল্য ছাপ রেখে দিয়ে গেছে। তাই আজকের পদ সকলের প্রিয় আলু পোস্ত :- 🌸 আলু পোস্ত বাঙালির কাছে শুধু একটা রান্না নয়, বরং ঘরের আপন সুখের প্রতীক। সাদামাটা ভাতের পাশে আলু পোস্ত, আর সঙ্গে কাঁচা লঙ্কা এই সরল সংমিশ্রণেই লুকিয়ে আছে এক অন্য রকম তৃপ্তি। অ...