"আলুর সাথে পোস্ত, সুখের কতো রোস্ত"
আজ আমার এই স্বাদে আহ্লাদ-এর শেষ দিন তাই আজ ঠিক করলাম সকল বাঙালির প্রিয় সবজি আলু দিয়ে কিছু পদ বানানো যাক।
আলুর সঙ্গে বাঙালির যে সম্পর্ক, সেটা শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নয়, হৃদয়েরও গভীরে গাঁথা। ভাতের প্লেটে আলুর ঝোল হোক বা রুটির পাশে আলুভাজা প্রতিটি কামড় যেন আপন মানুষের স্নেহের মতো। শৈশবের স্কুল টিফিন থেকে শুরু করে উৎসবের দিনে লুচি-আলুর দম, সবখানেই আলু আমাদের অবিচ্ছেদ্য সঙ্গী। কোনো দিন হঠাৎ অতিথি এলে আলুর পদ দিয়েই ঘরে উষ্ণ অভ্যর্থনা জানায় প্রত্যেকটা ঘরের বাঙালিরা।আলুর গন্ধে মাখা দুপুরের রান্নাঘর যেন বাড়ির শান্তি আর ভালোবাসার প্রতীক।এমনকি দুঃসময়েও আলু বাঙালিকে ভরসা দিয়েছে, তাই আলু মানেই নিরাপত্তা আর স্নেহের আশ্রয়।বাঙালির জীবনের প্রতিটি স্মৃতিতে কোথাও না কোথাও আলু তার নীরব অথচ অমূল্য ছাপ রেখে দিয়ে গেছে।
তাই আজকের পদ সকলের প্রিয় আলু পোস্ত :-

🌸আলু পোস্ত বাঙালির কাছে শুধু একটা রান্না নয়, বরং ঘরের আপন সুখের প্রতীক। সাদামাটা ভাতের পাশে আলু পোস্ত, আর সঙ্গে কাঁচা লঙ্কা এই সরল সংমিশ্রণেই লুকিয়ে আছে এক অন্য রকম তৃপ্তি। অল্প উপকরণে তৈরি হলেও এর স্বাদ যেন আমাদের শিকড়ের সঙ্গে বাঁধা। অনেকের কাছে এটি মায়ের হাতের রান্নার স্মৃতি, আবার কারও কাছে অলস দুপুরের নির্ভরতা। আলু পোস্ত তাই শুধু খাবার নয়, বাঙালির আবেগ আর ঐতিহ্যের অমোঘ অংশ।🌸
● আলু পোস্তর রেসিপি:-
●উপকরণ:-
》আলু – ৪টি মাঝারি (চৌকো টুকরো করে কাটা)💕
》পোস্ত (poppy seeds) – ৪ টেবিল চামচ (২ ঘণ্টা ভিজিয়ে বেটে নিতে হবে)💕
》সরষের তেল – ৩ টেবিল চামচ💕
》শুকনো লঙ্কা – ২টি💕
》কাঁচা লঙ্কা – ২–৩টি (চেরা)💕
》হলুদ গুঁড়ো – ½ চা চামচ💕
》লবণ – স্বাদমতো💕

● এবার প্রস্তুত প্রণালী জানা যাক --🌸🌸
প্রথমে পোস্ত ভিজিয়ে মিহি বাটা তৈরি করতে হবে (শুধু পানির সাথে, ঝরঝরে রাখতে হবে)।তারপর কড়াইতে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর টুকরো গুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে । তারপর লবণ, হলুদ দিয়ে অল্প পানি ছিটিয়ে ঢেকে দিতে হবে।আলু আধা সেদ্ধ হলে পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে , যাতে ঝোল শুকিয়ে খসখসে হয়ে যায়।শেষে উপরে আরও একটা কাঁচা লঙ্কা চিরে দেওয়া যেতেই পারে বাড়তি ঝাঁজের জন্য।






Yammiii
ReplyDeletenice
ReplyDeletewow
ReplyDeleteSera
ReplyDeleteWow
ReplyDeleteFatafati
ReplyDeleteTnx everyone
ReplyDeleteSundor ❤🌸
ReplyDelete🤤
ReplyDeleteLovely Recipe
ReplyDeleteThanks for share this recipe,it's very helpful.....
Hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
ReplyDeleteWow
ReplyDeleteTasty.. Purely bengali food
ReplyDelete🍆
ReplyDeleteDarun
ReplyDeleteNice
ReplyDeleteNice
ReplyDeleteWow
ReplyDelete