“গন্ধে-মাখা তালের বড়া, মনে সুর তোলে সারা”
🌸🌸 গোপালের জন্মাষ্টমী মানেই আনন্দের ভোর,শুধু গোপাল নয়, আমাদেরও হৃদয় ভরে ওঠে ঘোর।গরম গরম তালের বড়ার মিষ্টি ঘ্রাণে,ছোটবেলার সোনালি স্মৃতি ফিরে আসে প্রাণে।আজকের দিন হোক হাসি-আনন্দে ভরা,ভোজের টানে হৃদয় থাকুক সবার সারা। 🌸🌸
চলুন তাহলে আজ বিশেষ দিনে বিশেষ পদ নিয়ে এগিয়ে যাওয়া যাক....
শ্রাবণ-ভাদ্র মাস এলেই পাড়ার অলিতে-গলিতে ছড়িয়ে পড়ে তালের মিষ্টি গন্ধ। তাল কুরিয়ে, শাঁস চেপে, নারকেল-গুড় মিশিয়ে দিদা বা মা যখন গরম তেলে একের পর এক বড়া ছাড়তেন, তখন রান্নাঘর ভরে উঠত অদ্ভুত আনন্দে। জন্মাষ্টমীর ভোগে যেমন তালের বড়া অপরিহার্য, তেমনই আমাদের শৈশবের অসংখ্য দুপুর-সন্ধ্যার সঙ্গীও এই বড়া।কড়া গরমে হাতে ধরা খাস্তা, ভেতরে নরম আর সুগন্ধি সেই বড়ার প্রথম কামড় যেন আজও শৈশবের পাতা উল্টে দেয়। একসঙ্গে বসে পরিবারের সবার ভাগ করে খাওয়ার আনন্দে স্বাদ আরও বেড়ে যেত দ্বিগুণ। তাই তালের বড়া শুধু খাবার নয়, তা এক অমলিন স্মৃতি যা প্রতি বছর শরতের আগমনে হৃদয়কে টেনে নিয়ে যায় ছোটবেলার উঠোনে।
● তালের বড়ার গুরুত্বের কথপ কথন.....
জন্মাষ্টমীর দিনে তাল দিয়ে ভোগ দেওয়া এক প্রাচীন বাঙালি রীতি যা যুগ যুগ ধরে চলে আসছে।তাল মানেই শ্রাবণ-ভাদ্রের উৎসবমুখরতা কৃষ্ণ ভোগে তালের বড়া পবিত্র হিসেবে ধরা হয়ে থাকে। তাই গ্রামীণ বাংলায় এই সময়ে প্রায় প্রতিটি বাড়িতেই তাল কাটা হয়ে থাকে।তালের শাঁসের সুগন্ধ বাঙালির শৈশবের স্মৃতির সাথে জড়িত।বড়োরা বলেন, "জন্মাষ্টমী মানেই নাকি তালের বড়া"।গরম ভাজার পর বাইরে মচমচে, ভেতরে নরম স্বাদ মুখে লেগে থাকার মত যে স্বাদ অতুলনীয়।আজও এই পদ মা-ঠাকুমাদের হাতের ছোঁয়ায় অমলিন।

♤ তালের বড়া রেসিপি:-
●যা যা লাগবে:
》পাকা তাল – ২টা (শাঁস বার করে ছেঁকে নিতে হবে)
》চালের গুঁড়ো – ১ কাপ
》গমের আটা – আধা কাপ
》নারকেল কোরানো – আধা কাপ
》চিনি বা গুড় – স্বাদমতো
》লবণ – এক চিমটি
》এলাচ গুঁড়ো – অল্প
》সরষের তেল/সাদা তেল – ভাজার জন্য
■ যা যা আমাদের করণীয়:
প্রথমে পাকা তালের শাঁস বার করে কাপড়ে ছেঁকে মসৃণ করে নিতে হবে,এতে নারকেল কোরানো, চিনি/গুড়, চালের গুঁড়ো, আটা, লবণ ও এলাচ মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করার পর ওই ব্যাটার ১৫ মিনিট রেখে দিতে হবে কড়াইতে তেল গরম করার পর হাত দিয়ে গোল বড়ার আকারে মিশ্রণ ছেড়ে ভাজতে থাকতে হবে। একটু লালচে সোনালি রঙ হলে নামিয়ে নিতে হবে।
তারপর আর কি
গরম গরম খেয়ে স্বাদ অনুভব করতে থাকুন।
🌸“তালের বড়া শুধু স্বাদের নয়, মনেও এক অদ্ভুত টান রেখে যায়। শেষ কামড়টা যেন শৈশবের রোদঝলমলে বিকেল, গ্রাম্য উঠোন আর দাদুর হাতের রান্নার গন্ধ ফিরিয়ে আনে—মনকে করে তোলে অদ্ভুতভাবে বেকুল।”🌸



Excellent
ReplyDeleteSundor ❤🌸
ReplyDeleteNice 💗👌
ReplyDeleteWow
ReplyDeleteOsadharon
ReplyDelete