রঙে-ঘ্রাণে ভরা রান্নাঘর – নারকেল-দুধে চচ্চড়ি"
♤ এতদিন যে সমস্ত রান্না অথবা পদের বিষয় নিয়ে চর্চা করা হয়েছে সেই পদ গুলির বিষয়ে আপনারা কম বেশি সকলেরই প্রায় অবগত কিন্তু আজ যে পদটির ব্যাপারে কথা বলতে চলেছি সেটা সব পদের থেকে কিছুটা ভিন্ন রকমের এবং যা সমস্ত বাঙালির কাছে বিশেষ হয়ে উঠবে।
আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আজ একটু ভিন্ন স্বাদে আমাদের এই স্বাদে আহ্লাদ-এর ঘরকে সাজানো যাক।
আজ আমাদের বিশেষ পদ...নারকেল-দুধে চচ্চড়ি
শুক্ত বা চচ্চড়ি তো আমরা খেয়েই থাকি, কিন্তু নারকেল-দুধে চচ্চড়ি একটু অন্যরকম,শ্রাবণ মাসের নিরামিষ ভাব রেখে, কিন্তু আবার উৎসবের বিশেষত্বকে বজায় রেখে এই নতুন পদ নারকেল দুধ বাঙালির রান্নায় খুব বেশি ব্যবহৃত হয় না, কিন্তু যখন হয় স্বাদের মায়া উর্ধে উঠে যায়।(যেমন মোচার ঘন্ট, চিংড়ি মালাইকারি)।
আজ সেটা দেব নিরামিষ রূপে।
■ তবে এবার এই অতুলনীয় পদ এর রন্ধন প্রণালী জেনে নেওয়া যাক:-
■ উপকরণ (৪ জনের জন্য)
》পেঁপে – ১ কাপ (কিউব কাটা)
》আলু – ১ কাপ (লম্বা কাটা)
》বেগুন – ১ কাপ (লম্বা কাটা)
》শিম – ১ কাপ (টুকরো করা)
》করলা – ১টি (চিরে পাতলা করে কাটা)
》নারকেল দুধ – ১ কাপ (তাজা হলে ভালো)
》সরষের বাটা – ২ চা চামচ
》আদা বাটা – ১ চা চামচ
》হলুদ – ১/২ চা চামচ
》কাঁচা লঙ্কা – ৩-৪টি (চিরে দেওয়া)
》সরষের তেল – ৩ টেবিল চামচ
》লবণ – স্বাদমতো
》চিনি – ১/২ চা চামচ
■ প্রস্তুতির পদ্ধতি:-
সব সবজি ধুয়ে কেটে নেওয়া পর, করলা লবণ জলে ভিজিয়ে রাখতে হবে। ফোড়নের জন্য কড়াইতে সরষের তেল গরম করে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিতে হবে।সবজি ভাজার পর প্রথমে করলা ভেজে তুলে রাখতে হবে তারপর বাকি সবজি একে একে দিয়ে হালকা ভেজে নিতে হবে। মশলা কষানোর সময় সরষের বাটা, আদা বাটা, হলুদ, লবণ দিয়ে সামান্য জল ছিটিয়ে কষাতে হবে। সবজি মেশানো পর সব ভাজা সবজি (করলাসহ) মিশিয়ে নাড়াতে হবে। নারকেল দুধ দেওয়ার পর আঁচ একেবারে কমিয়ে নারকেল দুধ ঢেলে ভালোভাবে মিশিয়ে ২–৩ মিনিট ফুটিয়ে নতে হবে কিন্তু সাবধান বেশি ফুটালে নারকেল দুধ ফেটে যেতে পারে।সব শেষে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি।



Bahh besh valo
ReplyDeleteBaah osadharon
ReplyDeleteYes those dish are very popular and delicious 😋,this topic is superb.
ReplyDeleteWowww ❤️
ReplyDeleteSomething different 😌
ReplyDeleteSundor ❤🌸
ReplyDeleteWah
ReplyDeleteভালো লাগলো..
ReplyDeleteদারুন রেসিপি 👍❤️
ReplyDeleteDarun recipe
ReplyDeleteKhub sundor
ReplyDelete